সাম্প্রতিক
পিরোজপুর পৌর শ্মশানের মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুর ‘পাওনা টাকা পরিশোধ এড়াতে’ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা একসময় অন্যের বাড়িতে কাজ করা সেই নারী এখন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা সন্ধ্যায় ধানমন্ডিতে, দাফন মায়ের কবরের পাশে জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব তোফায়েল আহমেদ মারা গেছেন সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে: বাণিজ্যমন্ত্রী সান্তাহারে রেলওয়ে ভূমির দ্বিগুন ভাড়া বৃদ্ধিতে লীজ গ্রহীতাদের প্রতিবাদ বেনাপোল সাদিপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির সতর্ক অবস্থান কুষ্টিয়া মিরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার বিনা মূল্যে লবণ সরবরাহ করেছে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে অনেক চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিক্রির ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে।

কিন্তু ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেক মানুষ চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়। ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত মূল্য পাওয়া সম্ভব হয় না।

বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার এবার বিনা মূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি।

চামড়া খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সঠিকভাবে সংরক্ষণ করা গেলে কোরবানির পশুর চামড়া দেশের চামড়া ও চামড়াজাত পণ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এ জন্য মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

 

Tags:

সম্পর্কিত খবর :