সাম্প্রতিক
লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ‎সখিপুরে আলোচিত পারভীন হত্যায় জড়িত সন্দেহে আটক জাকির ৩ দিনের রিমান্ডে পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

অবশেষে ডাক্তার সংকট উত্তরণের পথে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

,
দীর্ঘদিনের ডাক্তার সংকট কাটিয়ে উত্তরণের পথে এগোচ্ছে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ৮ জন মেডিকেল অফিসার যোগদান করেছেন।
উপজেলার একমাত্র সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হতো। বহির্বিভাগ ও অন্তর্বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেবার মান ব্যাহত হচ্ছিল। এরই প্রেক্ষিতে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা লেখালেখি করেন। অবশেষে নতুন করে একসঙ্গে ৮ জন মেডিকেল অফিসারের যোগদানে সেই সংকট অনেকটাই লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যোগদানকারী চিকিৎসকরা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। ফলে জরুরি বিভাগসহ নিয়মিত চিকিৎসা কার্যক্রমে গতি আসবে এবং রোগীরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবেন।
উপজেলাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা করছেন, এখন থেকে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Tags:

সম্পর্কিত খবর :