টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার হওয়া পারভীন আক্তারের হত্যাকারী সন্দেহে জাকির হোসেন (৪২) নামের একজনকে পুলিশ ও ডিবি’র হাতে আটক হওয়ারর পর ৩ দিনের রিমান্ডে এনেছে সখিপুর থানা পুলিশ। গত সোমবার (১৩ জুলাই) গাজিপুর আদালত প্রাঙ্গন থেকে তাকে আটক করা হয়। সে অন্য একটি মামলায় হাজিরা দিতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ ও ডিবি তাদের আটক করে।
সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃহেলাল উদ্দিন পিপিএম তথ্যটি নিশ্চিত করেছেন।
জাকির সখিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত নছুমুদ্দিন উদ্দিনের ছেলে ও পৌর ৭ নং ওয়ার্ড
সাবেক কাউন্সিলর নাসির উদ্দিনের ভাই।
জানাযায়, টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ৩৩ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি ডোবা থেকে ( নিহতের বাসার পাশের ডোবা থেকে ) ইসরাত জাহান পারভীন বেগম (৪৫) নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। বুধবার (০১জুলাই ২০২৬খ্রি ) সকাল ৮টার দিকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে সখিপুর
পৌরসভার ০৭নম্বর ওয়ার্ডের মৃত হুমায়ূন খানের স্ত্রী। এঘটনায় নিহতের ছেলে ফাহাদ বাদী হয়ে ঐদিনই সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।











