সাম্প্রতিক
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন

আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত: বিরোধীদলীয় উপনেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মারা গেছে, ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত তাই আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় কঠোর আচরণ করতে চাইলেও পারে না। আমরা সংসদে এই বিষয়টা তুলে ধরবো। সংসদের বাইরেও যেহেতু আমরা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি, এসব কথা বলার সুযোগ আছে। এ ব্যাপারে আরও কীভাবে সচেতন ভূমিকা পালন করা যায়, সেই আলাপ করবো।’

রবিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‎বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কিনা এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‌‘আমরা এত তাড়াতাড়ি বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলতে চাই না। কিন্তু যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে তাহলে তাদের ব্যর্থতা মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন ব্যর্থ সরকার আমরা না বললেও মানুষ ব্যর্থ সরকার হিসেবেই দেখবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমি বিএনপি ও সরকার প্রধানকে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করে আমাদের উন্নয়নের দিকে যাওয়া উচিত।’

‎চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলার আমির মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

Tags:

সম্পর্কিত খবর :