সাম্প্রতিক
লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ‎সখিপুরে আলোচিত পারভীন হত্যায় জড়িত সন্দেহে আটক জাকির ৩ দিনের রিমান্ডে পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

জুলাই জাদুঘর যত দিন থাকবে আওয়ামী লীগকে থু ‍থু দেবে জনগণ: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে। মঙ্গলবার (১২ মে) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছে। শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে।

এই জাদুঘর যত দিন থাকবে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ। তিনি বলেন, এই জাদুঘর প্রমাণ করবে, গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।

পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, জুলাইয়ের শেষ কিংবা আগস্টের এক তারিখ জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :