সাম্প্রতিক
লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ‎সখিপুরে আলোচিত পারভীন হত্যায় জড়িত সন্দেহে আটক জাকির ৩ দিনের রিমান্ডে পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

ঝালকাঠিতে ভুল চিকিৎসার অভিযোগে সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন

ঝালকাঠিতে তপন কুমার শীল নামের একজন অর্থপেডিক্স চিকিৎসকের বিরুদ্ধে ভুল ও অবহেলাজনিত চিকিৎসার অভিযোগ তুলে সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভুগী রোগী।
আবেদনকারী মোল্লা শাওন ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠী এলাকার বাসিন্দা এবং পেশায় গনমাধ্যম কর্মী। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কোমরে ব্যথা অনুভব করে গত ১৬ মে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেয়। এতে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ২১ মে তিনি পৌর এলাকার চাদকাঠিস্থ নিউ মমতাজ ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ তপন কুমার শীলের শরণাপন্ন হন।
অভিযোগে বলা হয়, চিকিৎসক তাকে বেশ কিছু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে গেলে ডাঃ তপন কুমার শীল শাওনকে উচ্চমাত্রার ওষুধ ও ইনজেকশন নেওয়ার জন্য ব্যবস্থাপত্র লিখে দেয়।
চিকিৎসকের দেয়া মেডিসিন গ্রহনের পরপরই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে শাওনের। বিষয়টি তাৎক্ষনিক মুঠোফোনে চিকিৎসককে জানালে পূর্বের ওষুধ ও ইনজেকশন বন্ধ করে দিতে বলেন ডা. তপন শীল।
স্বজনদের পরামর্শে পরবর্তীতে বরিশালে গিয়ে অন্য চিকিৎসকের শরণাপন্ন হলে নতুন পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, পূর্বের চিকিৎসা ছিল ভুল ও ত্রুটিপূর্ণ। যে রোগের জন্য তাকে ঔষধ ও ইনজেকশন দেওয়া হয়েছিল, বাস্তবে তিনি ওই রোগে আক্রান্ত ছিলেন না।
এ ঘটনায় রোগী শাওন সিভিল সার্জনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শনিবার রাতে সংবাদ সম্মেলন করে গনমাধধমকে পুরো বিষয়টি জানিয়েছেন ভুক্তভুগী রোগী মোল্লা শাওন নামের গনমাধ্যমকর্মী।
তবে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডাঃ তপন কুমার শীলের বক্তব্য পাওয়া যায়নি। তাকে মুঠো ফোনে কল করলে তিনি তা রিসিফ করেননি। তাকে  ক্ষুদেবার্তা পাঠালেো তিনি জবাব না দিয়ে নিরব থাকেন।

Tags:

সম্পর্কিত খবর :