সাম্প্রতিক
নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবিতে রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতাদের বিক্ষোভ রাজবাড়ীতে ১০ লাখ টাকার ড্রেন সাত দিনেই ধস, জলাবদ্ধতায় ফের বিপাকে কৃষক তানোরে বাল্য বিয়ে”শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত ঘোষনা অনুষ্ঠিত গলাচিপায় অবৈধ ৩০’টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চকরিয়ায় ভিক্ষুক পুনর্বাসনে সরকারের উদ্যোগ, সহায়তা পেলেন ১৭ জন র‍্যাবের অভিযানে কালীগঞ্জে ৫৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুক্তাগাছা পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি ময়মনসিংহ ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির

ত্যাগের মহিমায় সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকা লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাজিত করার শিক্ষা গ্রহণের মধ্যেই পবিত্র কুরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য নিহিত রয়েছে।

তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করেই সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

বৃহস্পতিবার (২৮ মে) ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের কষ্টের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সমাজের একটি বড় অংশ আজ চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। দেশের হতদরিদ্র ও বঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, আসুন, কুরবানি থেকে শিক্ষা নিয়ে আমরা সমাজের সব অন্যায়-অবিচার ও বৈষম্য দূর করি। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সাম্য, সমতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

নামাজ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত মুসল্লি, ঠাকুরগাঁওবাসীসহ দেশ-বিদেশের সব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :