সাম্প্রতিক
নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবিতে রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতাদের বিক্ষোভ রাজবাড়ীতে ১০ লাখ টাকার ড্রেন সাত দিনেই ধস, জলাবদ্ধতায় ফের বিপাকে কৃষক তানোরে বাল্য বিয়ে”শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত ঘোষনা অনুষ্ঠিত গলাচিপায় অবৈধ ৩০’টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চকরিয়ায় ভিক্ষুক পুনর্বাসনে সরকারের উদ্যোগ, সহায়তা পেলেন ১৭ জন র‍্যাবের অভিযানে কালীগঞ্জে ৫৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুক্তাগাছা পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি ময়মনসিংহ ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির

গলাচিপায় অবৈধ ৩০’টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন খাল বিল থেকে ৩০’টি চায়না দূয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার।
 ২১ জুলাই সোমবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত গলাচিপা থানা পুলিশের যৌথ অভিযানে বোয়ালিয়া খাল সহ বিভিন্ন জলধার থেকে অভিযান চালিয়ে প্রায় দের লক্ষ টাকার অবৈধ চায়না চাই জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী।
পরে বিকাল পাঁচটার সময় উপজেলা পরিষদের প্রাঙ্গণে নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর উপস্থিতিতে জব্দ কৃত চায়না চাই জাল গুলো আগুনে পুরে ধ্বংস করা হয়।
এবিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী বলেন, এই অবৈধ চায় চাই জাল গুলো দেশের বিভিন্ন রুপালি সম্পদ মাছের পোনা ধ্বংস করে দেশের অপুরোনীয় ক্ষতি করে আসছে। তাই আর যেনো কেউ পোনা ধ্বংস করতে না পারে তার জন্য আগুন পুরে ধ্বংস করা হয়েছে। এছাড়া সকল প্রকারের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, দেশের রুপালী সম্পদ রক্ষায় আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে সকলেই’ এগিয়ে আসতে হবে। এবিষয়ে  উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। অবৈধ জাল বিক্রেতা এবং ব্যাবহারকারীদের কোন প্রকার সুযোগ  দেয়া হবেনা।

Tags:

সম্পর্কিত খবর :