সাম্প্রতিক
ভারতে পুলিশি লাঠিচার্জে অনড় ককরোচ পার্টি, রাহুল-প্রিয়াঙ্কা আটক নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবিতে রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতাদের বিক্ষোভ রাজবাড়ীতে ১০ লাখ টাকার ড্রেন সাত দিনেই ধস, জলাবদ্ধতায় ফের বিপাকে কৃষক তানোরে বাল্য বিয়ে”শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত ঘোষনা অনুষ্ঠিত গলাচিপায় অবৈধ ৩০’টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চকরিয়ায় ভিক্ষুক পুনর্বাসনে সরকারের উদ্যোগ, সহায়তা পেলেন ১৭ জন র‍্যাবের অভিযানে কালীগঞ্জে ৫৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুক্তাগাছা পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি ময়মনসিংহ ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

তানোরে বাল্য বিয়ে”শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত ঘোষনা অনুষ্ঠিত

আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত’ এই প্রতিপাদ্যকে নামনে রেখে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ও বাল্য বিবাহ এবং শিশু শ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এন্ড্রিকাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান তানোর উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, তানোর থানার তদন্ত (ওসি) মোয়াজ্জেম হোসেন, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারশেন রাজু উইলিয়াম রোজারিও।
তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী,কামারগাঁ ইউপি চেয়ারম্যান শফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির(ভারপ্রাপ্ত)চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, স্বর্ণ পদক প্রাপ্ত কৃষিবিদ নুর মোহাম্মদ, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের কর্মকর্তা কর্মচারীসহ উপকার ভোগী সদস্যা ও শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শ্রেনী পেশার সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে গত বছরের ১৮ই ডিসেম্বর থেকে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভাকে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত বিষয়ক বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিশু শ্রমে নিয়োজিত পরিবার গুলোকে আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড সম্পৃক্ত করে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক ভাবে তানোর উপজেলাকে বিদ্যালয় থেকে ঝরে পড়া, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হলো।

Tags:

সম্পর্কিত খবর :