সাম্প্রতিক
নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবিতে রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতাদের বিক্ষোভ রাজবাড়ীতে ১০ লাখ টাকার ড্রেন সাত দিনেই ধস, জলাবদ্ধতায় ফের বিপাকে কৃষক তানোরে বাল্য বিয়ে”শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত ঘোষনা অনুষ্ঠিত গলাচিপায় অবৈধ ৩০’টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চকরিয়ায় ভিক্ষুক পুনর্বাসনে সরকারের উদ্যোগ, সহায়তা পেলেন ১৭ জন র‍্যাবের অভিযানে কালীগঞ্জে ৫৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুক্তাগাছা পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি ময়মনসিংহ ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির

মুক্তাগাছা পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি ময়মনসিংহ

চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার আটানী বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। স্থানীয়  পৌর প্রশাসনের সমন্বিত উদ্যোগে উক্ত বাজার মনিটরিং , অপর্যাপ্ত ড্রেন ,  পয়ঃনিষ্কাশন , পণ্য পরিবহনে নির্ধারিত রাস্তা , দিনের বেলায় মালামাল উঠানামা , বিক্রয় রশিদ , আলোকসজ্জা , পণ্যের গুণগতমান ও মূল্য তালিকাসহ ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার  ব্যবস্থাপনা পরিদর্শন করেন উম্মে হাবিবা মীরা , উপ-পরিচালক , স্থানীয় সরকার শাখা , জেলা প্রশাসক কার্যালয় , ময়মনসিংহ। সরেজমিন তদন্ত ও স্থানীয় ভোক্তাসহ সাধারণ মানুষ পেরি ফেরি বরাদ্দকৃত শেডের মাঝখানের সরু রাস্তা , অপর্যাপ্ত ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা , যত্রতত্র পণ্য/প্রসাধনীর বাজার , বিশ্রামাগার , নিরাপত্তা বিধানে সিসিটিভি স্থাপনসহ জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনের নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এসময় কৃষ্ণ চন্দ্র , স্থানীয় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার , মুক্তাগাছা , সোনিয়া হোসেন জিসান , সহকারী কমিশনার , স্থানীয় সরকার শাখা , জেলা প্রশাসক কার্যালয় , ময়মনসিংহ , পৌর নির্বাহী অফিসার আবু আহমেদ আব্দুল্লাহ , বাজার পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানসহ পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী , বাজার কমিটির নেতৃবৃন্দ , স্বেচ্ছাসেবী ও প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন ।
পরে ডিডিএলজি ময়মনসিংহ পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

Tags:

সম্পর্কিত খবর :