সাম্প্রতিক
লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ‎সখিপুরে আলোচিত পারভীন হত্যায় জড়িত সন্দেহে আটক জাকির ৩ দিনের রিমান্ডে পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

পুকুরে ভাসছিল যুবকের পেটকাটা লাশ

ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু নামের ২৭ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে।
রোববার ২৪ মে দুপুরে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম বাবু নলছিটির নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।
থানা, পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়রা জানিয়েছেন, ‘শনিবার ২৩ মে রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রোববার দুপুর ৩টার কিছু আগে স্থানীয়রা কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আলম জানান, উদ্ধারকৃত মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে।’
ওসি আরও জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।’

Tags:

সম্পর্কিত খবর :