সাম্প্রতিক
লিসান্দ্রো মার্টিনেজ হলুদ কার্ড পেলেন বিশ্বকাপ ফাইনাল: ব্যারিকেড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন লোকজন রংপুরে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি, কয়েক ঘণ্টা পর মাদকসহ আটক শেখ মুজিবের ঘাতককে পাঠালেও জিয়ার খুনিকে ফেরত দেয়নি ভারত: রিজভী জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুই মাস বরিশাল বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ কটিয়াদীতে আছরের নামাজরত অবস্থায় মুসল্লীর মৃত্যু অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা ১১০ পিস ইয়াবাসহ রাজীবপুরে মাদককারবারি আটক

পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবার আগে বাংলাদেশ, আর ক্ষমতার আগে জনতা। আমাদের কাছে ক্ষমতা বড় নয়, আমরা জনগণের সেবার দায়িত্বপ্রাপ্ত।
শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেট পর্যবেক্ষণ এবং ত্রাণ বিতরণ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি পেকুয়াবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, স্লুইসগেট সংস্কার, জনস্বার্থবিরোধী সব লিজ বাতিল এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ঘোষণা দেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় পেকুয়া উপজেলা পরিষদ মাঠে আলহাজ্ব শামসুল আলম ফাউন্ডেশন-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী উপজেলার সাতটি ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার জনগণের পাশে থাকবে। পেকুয়ার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, জনগণের দুর্ভোগ কমাতে স্লুইসগেটের সব ধরনের ক্ষতিকর লিজ বাতিল করা হবে এবং নদীভাঙন প্রতিরোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।
এছাড়া কোনো বন্যার্ত বা ঘরবাড়ি হারানো পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে শতভাগ ত্রাণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
স্লুইসগেটের লিজ বাতিল এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, চকরিয়া-পেকুয়া অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাস, উপজেলা বিএনপির সভাপতি এম. বাদুর শাহসহ উপজেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tags:

সম্পর্কিত খবর :