সাম্প্রতিক
রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর, ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী যমুনা ঘেরাও আন্দোলনের ফসল: ১০ হাজারের বেশি জবি শিক্ষার্থী পাচ্ছে ৯০০০ টাকা করে বিশেষ বৃত্তি পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে: শেখ হাসিনা বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু মতলবে মাদকবিরোধী অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি আখিঁ আক্তার নিত্যপণ্যের বাজারে স্বস্তি নাকি চাপ: সাধারণ মানুষের চোখে নতুন বাজেট

মতলবে মাদকবিরোধী অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ীসহ আটক ৩

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অপর একজনকে আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় গত ১০ জুন এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস এলাকায় মমতাজ কোল্ড স্টোরেজের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় খোরশেদ আলম এরশাদ (৩৬) ও আল-আমিন (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, আটক খোরশেদ আলম এরশাদের বিরুদ্ধে পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে, যা তার দীর্ঘদিনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ বহন করে।
এদিকে একই দিনে এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মধ্য দিঘলদী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সিআর-১৭১/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি সোহাগ (৩২)-কে গ্রেপ্তার করেন। পরে তাকেও আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রতিনিয়ত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। মতলবকে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদের অংশগ্রহণে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

Tags:

সম্পর্কিত খবর :