সাম্প্রতিক
লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ‎সখিপুরে আলোচিত পারভীন হত্যায় জড়িত সন্দেহে আটক জাকির ৩ দিনের রিমান্ডে পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোছা. আছিয়া হোসেন পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার শাহরিয়ার হাসান পিপিএম-সেবা-এর নেতৃত্বে, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই রাত প্রায় ১২টা ১৫ মিনিটে মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. হৃদয় হাসান বাবী (২৪), অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট।
ইমন (২৭), অনলাইন জুয়া পরিচালনায় সহযোগী।
অভিযানে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ১৫টি মোবাইল ফোন, ৮টি জুয়া এমএফএস (নগদ, বিকাশ, রকেট, উপায়) অ্যাকাউন্টসংযুক্ত সিমকার্ড এবং হিসাব সংরক্ষণের ২টি খাতা জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অনলাইন জুয়া সাইটে মাস্টার এজেন্ট হিসেবে কাজ করছিল। তারা বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে অর্থ লেনদেন, ইউজার আইডি খোলা, ডিপোজিট ও উত্তোলনের কার্যক্রম পরিচালনা করত। জব্দকৃত মোবাইল ফোন ও হিসাবপত্র বিশ্লেষণ করে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে অনলাইন জুয়া চক্রের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট নেটওয়ার্ককে আইনের আওতায় আনতে মাগুরা জেলা পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :