সাম্প্রতিক
লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ‎সখিপুরে আলোচিত পারভীন হত্যায় জড়িত সন্দেহে আটক জাকির ৩ দিনের রিমান্ডে পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ি মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার বাগানবাড়ির সামনে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

Tags:

সম্পর্কিত খবর :