সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেওয়া বক্তব্যে এ তুলনা করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্রাট বাবর সব জনগোষ্ঠীর জন্য দরদ দিয়ে কাজ করতেন। তবে তার ভেতরে ব্যতিক্রমভাবে হিন্দুদের জন্য কাজ করতেন তিনি। হিন্দুদের হৃদয় জয় করার জন্য বিশেষ বিশেষ কার্যক্রম গ্রহণ করতেন। ঠিক তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমুখী প্রত্যেকটা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাচ্ছেন, দরদ দিয়ে, প্রেম দিয়ে কল্যাণের চিন্তা করে।

ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বাবর যখন ভারত শাসন করতেন, তার জনকল্যাণমুখী মানবপ্রেমী শাসন ব্যবস্থা চিরস্মরণীয় করার লক্ষে কবি কালিদাস রায় বাবরের মহত্ত্ব নামে একটি কবিতা লিখেছিলেন।

কবিতার শেষ অংশ ছিল- ‘হিন্দুর-হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশ।’ সম্রাট বাবর সবগোষ্ঠীর জন্য দরদ দিয়ে কাজ করেছেন, তবে তার ভেতরে হিন্দুদের জন্য বিশেষভাবে কাজ করতেন।

‘আমি সে আলোকে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমুখী প্রত্যেকটা প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাচ্ছেন, দরদ দিয়ে, প্রেম দিয়ে কল্যাণের চিন্তা করে দেশের সব সেক্টরে উন্নয়ন কাজ চলমান রেখেছেন এবং চিন্তাধারা করা হচ্ছে সর্বক্ষেত্রে সব ধরণের মানুষের কল্যাণ করার। ’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ জায়গায় স্বাস্থ্যসেবা জোরদার করার বিষয়টি নীতিনিধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :