সাম্প্রতিক
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

লোহাগড়ায় মাদরাসার ছাত্র নিখোঁজ

নড়াইলের লোহাগড়ায় নিজ বাড়ি থেকে বের হয়ে মো. আব্দুর রহমান ওরফে মুজাহিদ (১৪) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ আব্দুর রহমান ওরফে মুজাহিদ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মো. সাকায়েত হোসেন সাজ্জাদের ছেলে। সে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি এলাকায় একটি মাদরাসার ছাত্র।
বৃহস্পতিবার (৪ জুন) লোহাগড়া থানা পুলিশ  পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ ছাত্রের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার সকালে আব্দুর রহমান নিজের বাইসাইকেল চালিয়ে বিভিন্নস্থানে ঘুরে বাড়ি ফেরে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পাননি। এদিন দুপুর আড়াইটার দিকে তাকে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর কাছ থেকে ইজিবাইক যোগে লোহাগড়ার দিকে আসতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হারানোর সময় তার পরনে ছিল একটা সাদা পায়জামা ও সাদা গেঞ্জি। এ ঘটনায় বুধবার (৩ জুন) বিকেলে আব্দুর রহমানের মা মোছা. মৌসুমী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তবে নিখোঁজের একদিন পার হলেও তার সন্ধান মেলেনি।
লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, নিখোঁজ ছেলেটির মা ছেলের সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tags:

সম্পর্কিত খবর :