সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

খুলনা ০৬ আসনের সংসদ সদস্য মাওঃআবুল কালাম আজাদ এমপি কয়রা উপজেলায় অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করেছেন।

 

রবিবার (২৪ মে) বিকেল ৪টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সাতটি ইউনিয়নের ২০০ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট চার লাখ টাকা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “কয়রা-পাইকগাছার উন্নয়নে কোনো বাধা নেই। যে যেভাবে পারেন উন্নয়নের কাজে অংশ নিন। আমি উন্নয়নের কোনো কৃতিত্ব নিতে চাই না। এই অবহেলিত জনপদের মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

তিনি আরো বলেন, “জনগণের খাদেম হিসেবে স্বচ্ছতার সঙ্গে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারের বিভিন্ন সেবার তথ্য জনগণের কাছে উন্মুক্ত করে দেয়া হচ্ছে। জনগণের ভোটের আমানত রক্ষায় সরকারের সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।”

 

এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্যাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান,বাগালী ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মােল্যা শাহাবুদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ানের জামায়াত ও তার সহযােগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tags:

সম্পর্কিত খবর :