সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

কালবৈশাখীর তাণ্ডবে উত্তর রশিক নগরে বসতঘর বিধ্বস্ত

খাগড়াছড়ি দীঘিনালার উত্তর রশিক নগর গ্রামে কালবৈশাখী ঝড়ে জাহানারা বেগমের বসতঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সরযামিনী উপজেলার উত্তর রশিদ নগর গিয়ে দেখা যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে আকস্মিকভাবে বয়ে যাওয়া ঝড়ের তীব্রতায় ঘরটি ভেঙে চুরমার হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আঘাতে জাহানারা বেগমের টিনশেড ঘরের ছাউনি হেলে যায় এবং দেয়াল ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত জাহানারা বেগম জানান, হঠাৎ করে ঝড় শুরু হলে তিনি কোনো কিছুই রক্ষা করতে পারেননি। বর্তমানে তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা প্রদান প্রয়োজন। তারা প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :