সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

গাইবান্ধা পৌর শহরের ট্রাফিক মোড়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর ট্রাফিক মোড়ে পুলিশি চেকপোস্টে তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

‎বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে শহরের রেলগেট এলাকা অতিক্রম করে একটি মোটরসাইকেল ট্রাফিক মোড়ে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক সন্দেহজনক আচরণ করলে তাকে থামানোর চেষ্টা করা হয়।
‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, থামার নির্দেশ পেয়ে চালক প্রথমে এদিক-ওদিক ঘোরাঘুরির চেষ্টা করেন এবং একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেল তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করে।
‎তবে প্রাথমিকভাবে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে; পুলিশ সূত্রে আনুমানিক ১০ কেজি গাঁজা থাকার কথাও জানানো হয়েছে। সঠিক পরিমাণ যাচাই করা হচ্ছে।
‎ঘটনার সময় ট্রাফিক দায়িত্বে ছিলেন সার্জেন্ট সোহাগ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :