সাম্প্রতিক
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ চার কিলোমিটার খাল পুনঃখননে ফিরেছে জমির প্রাণ, স্বস্তিতে তিন হাজার কৃষক বিয়ের ফাঁদে প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নিলেন তরুণী ​জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন মাগুরার আমজাদ অবশেষে গৌরনদীর সেই প্রধান সড়কের সংস্কার কাজ শুরু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে সীমান্তে যুব উন্নয়নে, পত্নীতলা ১৪ বিজিবির উদ্যোগ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ ছাতকের কৈতক হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদের সালানা ওরস মোবারক সম্পন্ন

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় বানীয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বানীয়ে তরজুমান-এ আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত, বানীয়ে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম, আওলাদে রাসূল, গাউসে জমান, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, কুতুবুল আওলিয়া, হযরতুলহাজ্ব আল্লামা, হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) এর ৩৪ তম সালানা ওরস মোবারক ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই আয়োজনে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ একরাম, নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম এবং মানকাবাত পরিবেশন করেন মোহাম্মদ আবদুল কাদের।
ওমানের বারকাস্থ আল ফাওয়ান হলে আয়োজিত এই ওরস মোবারকে ওমান কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক এস, এস মিজানুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক হাফেজ ওসমান নঈমীর যৌথ সঞ্চালনায় ওমান কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সাহাম বাজার ও সানাইয়া শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কামাল পাশা, সোশ্যাল ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাদশা মিয়া (সি.আই.পি), ওমান কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মোহাম্মদ নূর নবী ভান্ডারী, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহেদ হাসান।
এতে প্রধান ওয়াজিন হিসেবে তকরির পেশ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মাওলানা আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর।
উক্ত অনুষ্ঠানে আরও সম্মানিত ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, ওমান কেন্দ্রীয় কমিটি ও এর আওতাধীন বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন দরবারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সুন্নিয়তের খেদমতে ও প্রচার প্রসারে আল্লামা তৈয়্যব শাহ (রহঃ) এর অবদানের কথা তুলে ধরেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে সবাইকে চলার জন্য বলেন। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও উত্তম আর্দশ চর্চায় হুজুর কেবলার নির্দেশিত বাণীগুলো সহায়ক হবে মনে করেন বক্তারা।
অনুষ্ঠানে ওমান কেন্দ্রীয় পরিষদের আওতাধীন মোট ২২টি শাখাকে আন্‌জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া তথা জামেয়া’র খেদমতের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সবশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
অডিও কলের মাধ্যমে মোনাজাত পরিচালনা করেন পীরে বাঙ্গাল হুজুর আল্লামা ছাবের শাহ (মাঃজিঃ)। হুজুর কেবলা বাংলাদেশ, ওমান সহ পৃথিবীর সকল মুসলিম মিল্লাতের জন্য দোয়া করেন।

Tags:

সম্পর্কিত খবর :