সাম্প্রতিক
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তামীম, সম্পাদক রাতুল

,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন প্রেসিডেন্সিয়াল প্যানেল ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে কে এম তামীম রহমান সভাপতি এবং রাব্বানী রাসা রাতুল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্যানেলকে সংবর্ধনা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ইতিহাসের প্রথম প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (jnucc.org) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবসময় নানা উদ্বেগ ও প্রত্যাশা নিয়ে কাজ করতে হয়, যার ফলে অনেক সময় সৃজনশীল কাজের সুযোগ সীমিত হয়ে পড়ে। তবে ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ছাত্র সংসদের সাথে সমন্বয় করে নিয়মিত পেশা মেলার আয়োজন করা উচিত। জবি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন তার বক্তব্যে বলেন, “সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ক্যারিয়ার ক্লাব একটি প্রাণবন্ত সংগঠন হিসেবে বড় পরিসরের কার্যক্রম সফ লভাবে বাস্তবায়ন করেছে।” তিনি মানসম্মত শিল্প-প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধির আশ্বাস দেন এবং নতুন কমিটিকে সঠিক লক্ষ্য ও দলগত প্রচেষ্টার মাধ্যমে পূর্বসূরিদের ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও অন্যতম প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম ২০১২ সালের স্মৃতিচারণ করে বলেন, জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সেই সন্ধিক্ষণে এক ধরনের পরিচয় সংকট ও বঞ্চনা থেকে তারা এই ক্লাবটি শুরু করেছিলেন। প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই ছিল তাদের মূল লক্ষ্য।
বিদায়ী সভাপতি শাহরিয়ার ইমন শিক্ষার্থীদের কর্মসংস্থানের রূঢ় বাস্তবতার কথা তুলে ধরে বলেন, “সরকারি চাকুরির বাজার সীমিত হওয়ায় আমাদের বেসরকারি খাতের বিশাল সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষার্থীরা যাতে করপোরেট বিশ্বে ভালো অবস্থানে যেতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন।”
 বিদায়ী সাধারণ সম্পাদক মো. ইরফান হোসাইন বিগত দিনের সফল আয়োজনে প্রশাসনের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মডারেটর মো. শফিকুল ইসলাম ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ প্রেসিডেন্সিয়াল প্যানেল ঘোষণা করেন। অনুষ্ঠানে বিদায়ী প্যানেল ও ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।
মুক্তা বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি কে এম তামীম রহমান ও সাধারণ সম্পাদক রাব্বানী রাসা রাতুল পূর্বসূরিদের আদর্শ ও শিক্ষা কাজে লাগিয়ে ক্লাবকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tags:

সম্পর্কিত খবর :