সাম্প্রতিক
আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

তাড়াশে মাদক সেবনের দায়ে এক জনের এক মাসের কারাদণ্ড

তাড়াশ উপজেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক সেবনের দায়ে ইকবাল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন ভাট্টরা গ্রামের মৃত হাজী মহিউদ্দিনের ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ভাট্টরা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ইকবাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু পরিমাণ গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
আটকের পর দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেনকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tags:

সম্পর্কিত খবর :