সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। তিনি তার বক্তব্যে বলেন, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের মতো অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তবে এসব অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা, পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার গুরুত্বও তিনি তুলে ধরেন। পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানজিল পারভেজ। তিনি তার বক্তব্যে বলেন, সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা।

বক্তারা সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Tags:

সম্পর্কিত খবর :