শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া পৌর এলাকার বাসিন্দা লিটন শেখ এবং তার স্ত্রী নাজনীন আক্তার।
সন্দেহভাজন হিসেবে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আশাদুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
আটক স্বামী-স্ত্রীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সাথে জড়িত থাকতে পারে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু জানান, সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নাটোরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্য সংগ্রহে: সাইম খান সাজিম, নাটোর জেলা প্রতিনিধি।












