সাম্প্রতিক
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

বেনাপোলে ৭১ পিস ইয়াবাসহ দুই নারী আটক, প্রধান আসামি পলাতক

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ দুই নারীকে আটক করেছে।

আটককৃতরা হলেন: ১. সালমা খাতুন (৩৮), স্বামী: ফিরোজ; ২. আমেনা খাতুন (৪৪), স্বামী: শহীদ হোসেন। তাদের বাড়ি বেনাপোল পোর্ট থানার নারানপুর কেলের কান্দা এলাকায়।

বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে পুলিশি অভিযানে তাদের আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার সময় মাদক মামলার প্রধান আসামি ফিরোজ কৌশলে পালিয়ে যায়।

বিষয়টি বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

Tags:

সম্পর্কিত খবর :