সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ভোলায় আলহেরা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভোলায় সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালে ভোলা জেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বিলাল হোসাইন নূরী। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ বাড়ায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামাল এবং ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন। অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
ইফতার মাহফিলে আলহেরা শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :