সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ভোলায় নারী কর্মী গ্রেফতারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, মুক্তির দাবি

সাইবার অ্যাক্টে মামলা দিয়ে ভোলা পৌরসভার এক নারী কর্মীকে গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।
সোমবার (৬ এপ্রিল) বিকালে জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ভোলা পৌরসভার মহিলা কর্মী বিবি সাওদা (৩৭) কে কোনো ধরনের সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। গত রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ারে নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ করা হয়।
জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন-এর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হারুন অর রশীদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে পূর্ববর্তী সরকারের সময় এই আইনের অপব্যবহারের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা বাধাগ্রস্ত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত বিবি সাওদার তিন বছর বয়সী বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত জরুরি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা উপেক্ষা করেছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিবি সাওদার মুক্তি দাবি করেন। একই সঙ্গে গ্রেফতারের পেছনে নির্দেশদাতাদের পরিচয় প্রকাশের আহ্বানও জানানো হয়।
এসময় ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মনির, প্রচার ও মিডিয়া পরিচালক অধ্যাপক আমির হোসেন এবং ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :