সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ভোলায় রাইচ মিল থেকে তার-মিটার চুরি, ক্ষতি অর্ধলক্ষাধিক টাকা

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডকইয়ার্ড এলাকায় একটি রাইচ মিল থেকে বিদ্যুৎ সংযোগের তার, মিটারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শামিম রাইচ মিলের জানালার গ্রিল ভেঙে চোরেরা মিলের ভিতরে প্রবেশ করে। পরে তারা বিদ্যুৎ সংযোগের তার, মিটারসহ মূল্যবান যন্ত্রপাতি খুলে নিয়ে যায়।
মিলের মালিক ও বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহিন মাল জানান, “রাত ১২টার পর আমরা মিল বন্ধ করে বাসায় যাই। সকালে এসে দেখি জানালার গ্রিল ভাঙা এবং মিটার-তারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। এতে আমার অন্তত ৫০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় এমন ঘটনা ঘটছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়রা জানান, একই রাতে ওই এলাকায় আরও একটি দোকান থেকে তার চুরির ঘটনা ঘটেছে। এর আগে স্থানীয় ব্যবসায়ী মোঃ শহীদ মাল এর ড্রেজার থেকেও তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, বারবার চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত ব্যবস্থা নিয়ে চুরি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

Tags:

সম্পর্কিত খবর :