সাম্প্রতিক
বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” রাজবাড়ী সদরের ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘পঞ্চকানন’ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি

মাগুরার শ্রীপুরে পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষক

 
চলতি মৌসুমে মাগুরার শ্রীপুরে লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। শেষ সময়ে উপজেলার পেঁয়াজ চাষিরা পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁয়াজের ফলন ভালো হবে। এ বছর পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বর্তমান বাজার দর কম থাকায় এ মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হলে কৃষকেরা লোকসানের মুখে পড়বে।
চলতি মৌসুমে শ্রীপুর উপজেলায়, ৭ হাজার ৮৯১ হেক্টর জমিতে পেঁয়াজের হয়েছে- যার সিংহভাগই চাষ হয়েছে উপজেলার আমলসার ইউনিয়নে। এ বছর
পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪৬ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। দুই থেকে তিন সপ্তাহ পরই কৃষকরা পেঁয়াজ ক্ষেত থেকে উত্তোলন শুরু করবে। উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত হলে পেঁয়াজ চাষে আরও অনেকে আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষকেরা।
গত ২০২৪ সালে মাগুরা জেলা শ্রেষ্ঠ পেঁয়াজ চাষি উপজেলার ছোট উদাস গ্রামের খান মো. আশরাফুল ইসলাম জানান, এ বছর আমি ৮ একর জমিতে পেঁয়াজের চাষ করেছি। এ বছরও পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে কৃষকদের খরচ হচ্ছে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা বা তারও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা বিঘা প্রতি পেঁয়াজের ফলন আশা করছেন ৬০ মণ থেকে ৭০ মণ। কোনো ক্ষেত্রে আরও বেশি।

Tags:

সম্পর্কিত খবর :