মোবারকগঞ্জ সুগার মিলের সামনে সারবোঝাই ট্রাক উল্টে খাদে, অল্পের জন্য রক্ষা

 
ঝিনাইদহের কালীগঞ্জে ৮২০ বস্তা সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শহীদুল ইসলাম জানান, ট্রাকটির সামনের চাকা ভেঙে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। ট্রাকটিতে অতিরিক্ত পরিমাণে সার বোঝাই ছিল বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ট্রাকটি যশোর থেকে ঝিনাইদহের উদ্দেশে আসছিল। মোবারকগঞ্জ সুগার মিলের সামনে সড়কের উঁচু-নিচু অবস্থার কারণে অন্য গাড়িকে পাশ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রাকটি খাদে পড়ে গেলেও চালকসহ কেউ হতাহত হননি।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top