সাজেকে চলছে গোলাগুলি

রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবুনিয়া সশস্ত্র গোষ্ঠী জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিষয়টি আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ দুপুর থেকে সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় শান্তি চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এবং চুক্তি সমর্থক জেএসএসের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাহাড়ে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

​তবে এখন পর্যন্ত এই সংঘর্ষে হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। ​ এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইলাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা নামে শিশু গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top