সাম্প্রতিক
আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

রমজানে বাজারে কড়াকড়ি: বাঘাইছড়িতে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত অভিযান

,
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাঘাইছড়ি উপজেলায় মাঠপর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ টায় উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অভিযানকালে উপজেলার প্রধান বাজারগুলোতে চাল, ডাল, তেল, চিনি, গরুর মাংস ও সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং ক্রয় রসিদ সংরক্ষণ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একাধিক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।
এছাড়া ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা পরিহার এবং দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান শেষে ইউএনও আমেনা মারজান বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে কিংবা সাধারণ মানুষের নাগালের বাইরে পণ্যের দাম বাড়াতে না পারে—সেজন্য প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের সতর্ক করা হচ্ছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে পুরো রমজান মাসজুড়ে অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :