সাম্প্রতিক
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

সিরাজদিখানে জ্বালানি তেলের সংকট, বন্ধ হচ্ছে একাধিক ফিলিং স্টেশন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় হঠাৎ করেই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেল শেষ হয়ে যাওয়ায় উপজেলার একাধিক ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা। শনিবার (৭ মার্চ) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, লেগুনা ও পিকআপ ভ্যান চালকদের। তবে দুপুর ১২টার দিকে বেশ কয়েকটি স্টেশনে জ্বালানি তেল সম্পূর্ণ শেষ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মাদিয়া ও নিমতলা ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্পে পেট্রোল, অকটেন ও ডিজেল শেষ হয়ে যাওয়ায় চালকদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাননি।
ভুক্তভোগী এক গাড়িচালক বলেন, দীর্ঘ সময় ধরে গাড়ি নিয়ে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু এখনও তেল পাইনি। দ্রুত তেলের ব্যবস্থা করা না হলে আমাদের বড় সমস্যায় পড়তে হবে।
আরেক চালক অভিযোগ করে বলেন, কিছুক্ষণ আগেও পাম্পে তেল দেওয়া হচ্ছিল। আমরা গ্যালন নিয়ে এসেছি, কিন্তু এখন বলা হচ্ছে তেল নেই। মনে হচ্ছে সিন্ডিকেট করে তেল বন্ধ রাখা হয়েছে।
তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়ায় পাম্পের ট্যাংকেই জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে।
মোহাম্মাদিয়া ফিলিং স্টেশনের ম্যানেজার ইয়ামিন রহমান বলেন, সকাল থেকে গাড়িগুলোতে তেল সরবরাহ করা হচ্ছিল। তবে পাম্পের ট্যাংকে তেল প্রায় শেষ হয়ে গেছে। ইতোমধ্যে পেট্রোল শেষ হয়ে গেছে এবং অকটেন ও ডিজেলও সীমিত পরিমাণে রয়েছে।
একই ধরনের তথ্য দিয়েছেন নিমতলা ফিলিং স্টেশনের ম্যানেজার সাইদুল ইসলাম। তিনি বলেন, গত দুই-এক দিনে পাম্পে নতুন করে তেল ঢোকানো যায়নি। ডিপো থেকে তেল আনতে গিয়ে তেলবাহী লরিগুলোকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শনিবার ডিপো বন্ধ থাকায় তেল আনা সম্ভব হয়নি। তবে আগামীকাল তেল আনতে পারলে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :