সাম্প্রতিক
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান ৭৫ ভারতীয় মদ জব্দ

পত্নীতলা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় বিদেশী মদ ইস্কাপ (ইস্স্পোরিয়াল ব্লু সিরাপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পত্নীতলা ১৪ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৩ জুলাই সোমবার রাত প্রায় ২ টার দিকে ১৪ বিজিবি অধিনায়কের নির্দেশনায় সুবেদার মোঃ সাহেব আলী মুন্সীর নেতৃত্বে একটি বিশেষ টহল টিম সীমান্তে পিলার ২৫৬/৬ -এস এর সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর গ্রামের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি করে মালিক বিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় বিদেশী মদ ইস্কাপ (ইস্পোরিয়াল ব্লু সিরাপ) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে ধামইরহাট থানায় হতান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত  নিরাপদ রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও  জোরদার করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :