সাম্প্রতিক
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ চার কিলোমিটার খাল পুনঃখননে ফিরেছে জমির প্রাণ, স্বস্তিতে তিন হাজার কৃষক বিয়ের ফাঁদে প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নিলেন তরুণী ​জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন মাগুরার আমজাদ অবশেষে গৌরনদীর সেই প্রধান সড়কের সংস্কার কাজ শুরু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে সীমান্তে যুব উন্নয়নে, পত্নীতলা ১৪ বিজিবির উদ্যোগ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ ছাতকের কৈতক হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদের সালানা ওরস মোবারক সম্পন্ন

২৩ বছর বয়সে ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার ‘আল্ট্রা রান’ সম্পন্ন করেন কুমিল্লার সোহান

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং নিজের সীমাকে অতিক্রম করার অঙ্গীকার থেকেই ১০০ কিলোমিটারের দীর্ঘ আল্ট্রা রান বা অতি দীর্ঘ দৌঁড় সফলভাবে সম্পন্ন করেছেন কুমিল্লার তরুণ রানার শাহরিয়া জামান সোহান। মাত্র ২৩ বছর বয়সে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত মহাসড়ক ধরে ১০০ কিলোমিটার ইন্টারসিটি আল্ট্রা রান সম্পন্ন করে তিনি কুমিল্লা অঞ্চলের ক্রীড়াঙ্গনে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, চলতি বছরের গত ৭ জুন রাত সাড়ে ১২টায় ঢাকার জিরো পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে দৌঁড়ের যাত্রা শুরু করেন শাহরিয়া জামান সোহান। সোহান জানান, মহাসড়ক ধরে টানা এই আল্ট্রা রান ছিল তার জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় সড়ক দুর্ঘটনার ঝুঁকি, শারীরিক ক্লান্তি, পানিশূন্যতার আশঙ্কা এবং দিনের তীব্র গরমসহ নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে সব বাধা অতিক্রম করে একই দিন বিকেল ৫টা ২০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে পৌঁছে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেন।

ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটারের এই আল্ট্রা রান সম্পন্ন করতে তার সময় লেগেছে ১৬ ঘণ্টা ৫৮ মিনিট। আন্তর্জাতিক আল্ট্রা রানিংয়ের ১০০ কিলোমিটার দূরত্বের নির্ধারিত ১৮ ঘণ্টার সময়সীমার চেয়েও ১ ঘণ্টা ২ মিনিট কম সময়ে তিনি এই চ্যালেঞ্জ শেষ করেন।

শাহরিয়া জামান সোহান জানান, ছোটবেলা থেকেই দৌড়ের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ না পেলেও তিনি নিজ উদ্যোগে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন। পড়াশোনা ও অন্যান্য ব্যস্ততার কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক রানিংয়ে অংশ নেওয়া না হলেও দুই বছর আগে ম্যারাথন ও আল্ট্রা রানিং সম্পর্কে জানার পর নতুন উদ্যমে আবারও রানিংয়ে ফিরে আসেন তিনি।

সোহান জানায়, গত ২৬ এপ্রিল নিজের রানিং কমিউনিটির আয়োজনে জীবনের প্রথম ৫০ কিলোমিটার আল্ট্রা রান সফলভাবে সম্পন্ন করেন সোহান। শুধু তাই নয়, ওই ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করে আত্মবিশ্বাসের নতুন ভিত্তি তৈরি করেন তিনি। এরপরই আরও বড় লক্ষ্য নির্ধারণ করেন ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটার আল্ট্রা রান সম্পন্ন করার।

এই অর্জন সম্পর্কে শাহরিয়া জামান সোহান বলেন, “আমি সবসময় বড় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। রানিং আমাকে শিখিয়েছে নিজের সঙ্গে লড়াই করতে। আমি বিশ্বাস করি, দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম এবং অটুট ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব বলে কিছু নেই। এই অর্জন আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই এবং নতুন নতুন রেকর্ড গড়ার স্বপ্ন দেখি।”

তরুণ এই আল্ট্রা রানার তার ভবিষ্যৎ যাত্রার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। ক্রীড়াপ্রেমীদের মতে, শাহরিয়া জামান সোহানের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের তরুণ প্রজন্মকে সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের নতুন বার্তা দেবে।

Tags:

সম্পর্কিত খবর :