সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

খুলনার দিঘলিয়া উপজেলার নবাগত ইউএনও সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা বিনিময়

খুলনার দিঘলিয়া উপজেলার সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্তের সাথে দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের বুধবার (৮ এপ্রিল) সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।
খুলনার দিঘলিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। তিনি আনুষ্ঠানিকভাবে দিঘলিয়া উপজেলা প্রশাসনে যোগদান করেছেন।
নবনিযুক্ত এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্যম সঞ্চারিত হবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছে।
সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কালে নবাগত (ইউএনও)  সুজন দাশ গুপ্ত বলেন,
 উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি অঙ্গীকারবদ্ধ ।
এসময় সাংবাদিকরা নবাগত ইউএনওকে দলমতের ঊর্ধ্বে উঠে সততা ও নিষ্ঠার সাথে দিঘলিয়ার সার্বিক উন্নয়ন ও অসমাপ্ত ভৈরব সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কার্যকারী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, খুলনার দিঘলিয়া  প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম , উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু,  সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা,  এস এম শামীম,  মোঃ হাবিবুর রহমান মল্লিক,  আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন , কিশোর কুমার দে, মেহেদী হাসান, শেখ রুবেল  প্রমূখ।

Tags:

সম্পর্কিত খবর :