সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন

ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যায়িত করা, হয়রানি ও আটক করার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবাদী মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) দীঘিনালা শাখা।
সোমবার (১১ মে) সকালে দীঘিনালা কলেজ মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।
বক্তারা বলেন, সম্প্রতি ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে দালালবিরোধী অভিযানের সময় অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দালাল হিসেবে আখ্যায়িত করে হয়রানি ও আটক করা হয়েছে। অথচ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছেন। তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা এবং অন্যায়ভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া দীঘিনালা শাখার সভাপতি তাহিরুল ইসলাম সোহাগ। তিনি বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দিয়ে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দালাল বলে অপমান করা এবং হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।”
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের মিজানুর ইসলাম, রাকিবুল ইসলাম, শাহাদাত হোসেন ও হাসিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Tags:

সম্পর্কিত খবর :