সাম্প্রতিক
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

কোরবানি দিতে গিয়ে ইমামসহ আহত ১৬

জামালপুরের ইসলামপুরে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে ছুরিকাঘাত এবং গরুর লাথিতে ইমামসহ ১৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১২টা পর্যন্ত আহতরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

পৌরসভার মোশারফগঞ্জ এলাকার মো. সিদ্দীক হোসেন জানান, সকালে বৃষ্টির কারণে মাটি ভেজা ছিল। কোরবানির গরুকে প্রস্তুত করার সময় হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে গরুটি দাঁড়িয়ে যায়। একপর্যায়ে গরুর গুঁতায় তার ডান হাতের মাঝের আঙুলের হাড় ভেঙে যায়।

ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা এলাকার কসাই কুব্বাত বলেন, কোরবানির গরুর মাংস কাটার সময় ধারালো ছুরির আঘাতে তার বাম হাতের কব্জির অংশ কেটে যায়।

বেলগাছা ইউনিয়নের কাছিমা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা ওয়াহেদ বলেন, সকালে বৃষ্টির পর মসজিদে নামাজ আদায় শেষে বালি ছিটিয়ে মাটি শক্ত করা হয়। পরে পশু কোরবানির প্রস্তুতির সময় গরুটি মাথা ঝাঁকালে ইমামের হাতে থাকা ধারালো ছুরি তার হাতের কব্জিতে লাগে। এতে তার দুইটি নখ কেটে যায়।

সাপধরী ইউনিয়নের শিশুয়া এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হন ইমাম মাওলানা ইসমাইল হোসেন। পশু জবাইয়ের সময় গরুর পেছন দিয়ে যাওয়ার সময় গরুর লাথিতে পড়ে যান তিনি। এ সময় তার হাতে থাকা ছুরির আঘাতে ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর কেটে যায়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জয়নাল আবেদীন বলেন, ‘এখন পর্যন্ত আহত অবস্থায় প্রায় ১৬ জন চিকিৎসা নিতে এসেছেন। সবাইকে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কাউকে ভর্তি করা হয়নি। বেশিরভাগ রোগীই কাটাছেঁড়াজনিত আহত।’

Tags:

সম্পর্কিত খবর :