সাম্প্রতিক
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ চার কিলোমিটার খাল পুনঃখননে ফিরেছে জমির প্রাণ, স্বস্তিতে তিন হাজার কৃষক বিয়ের ফাঁদে প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নিলেন তরুণী ​জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন মাগুরার আমজাদ অবশেষে গৌরনদীর সেই প্রধান সড়কের সংস্কার কাজ শুরু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে সীমান্তে যুব উন্নয়নে, পত্নীতলা ১৪ বিজিবির উদ্যোগ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ ছাতকের কৈতক হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হবে। একই সঙ্গে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘ প্রায় ৩০ বছর আগে রহস্যজনক মৃত্যুর ঘটনায় সালমান শাহ’র পরিবার ও ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। নতুন করে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের উদ্যোগে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর বাসা থেকে সালমান শাহ’র মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তদন্তের পরবর্তী অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করবে বহুল আলোচিত এ মৃত্যুরহস্যের নতুন মোড়।

Tags:

সম্পর্কিত খবর :