মাগুরার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষিকা মোছা. মুক্তা পারভীনকে মানব পাচার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে মহম্মদপুর আইডিয়াল একাডেমি কর্তৃপক্ষ জরুরি সিদ্ধান্তে তাকে প্রধান শিক্ষিকার পদ থেকে বহিষ্কার করে।
পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে (কোর্টে) সোপর্দ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।












