সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নথুল্লাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে ঝালকাঠি জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আল আমিনের নাম। তিনি বর্তমানে নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, পারিবারিক ও আইনি বিরোধ নিষ্পত্তিতে পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন। এলাকাবাসীর একাংশের দাবি, আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট আল আমিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও জনসংযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী তফসিল ঘোষণা ও মনোনয়নপত্র জমা দেওয়ার পরই সম্ভাব্য প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে।
এদিকে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য কোনো প্রার্থিতা চূড়ান্ত বা অনুমোদন দেয়নি। ফলে এ মুহূর্তে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম মূলত জনসংযোগ ও প্রস্তুতিমূলক পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে।
অ্যাডভোকেট আল আমিন বলেন, “মানুষের সেবাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই। জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে নথুল্লাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ ও নির্বাচনী তৎপরতা আরও বাড়বে। তবে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন অর্জনই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মূল নির্ধারক হবে।
উল্লেখ্য, অ্যাডভোকেট আল আমিন তাঁর নিজ গ্রাম বাড়ৈয়ারায় তাঁর মরহুম পিতা আপ্তার এবং মরহুম মাতা রহিমার স্মৃতিকে অম্লান রাখতে প্রতিষ্ঠা করেছেন ‘রহিমা–আপ্তার নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানা’। ধর্মীয় শিক্ষা বিস্তার, কুরআনের হাফেজ তৈরির পাশাপাশি এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, লালন-পালন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এটি এলাকায় একটি মানবিক, ধর্মীয় ও শিক্ষামূলক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :