সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা

আজ ১৪ই জুলাই রোজ মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান ও বর্ষা বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্ট এনসিপি জুলাই পদযাত্রার অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলায় নিমতলা বাস স্ট্যান্ডের সামনে এক কথা সবার আয়োজন করে।বিকেল ছয়টা সময় অনুষ্ঠানটি শুরু হয়। সিরাজদিখানার জুলাই বিপ্লবের একমাত্র শহীদ সমুদ্রকে স্মরণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় মুন্সিগঞ্জ জেলার এনসিপির আহ্বায়ক মাজেদুর রহমান ও এনসিপির সদস্য সচিব মন্টি অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপিএল যুগ্ন আহ্বায়ক ও কুমিল্লার এমপি হাসনাত আব্দুল্লাহ। এছাড়া আরো উপস্থিত ছিলেন এনসিপির অন্যতম সংগঠক আবু বকর মজুমদার আলী হাসান জুনায়েদ সহ কেন্দ্রীয় অসংখ্য নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জ জেলা ছাত্র, শক্তি যুবশক্তি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার এনসিপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সন্ধ্যার পরে পরে এখানে জনসমুদ্রে পরিণত হয়। আলী আহসান জুনায়েদ তার বক্তব্যে সরকারকে গণভোটের রায় কে বাস্তবায়নের জন্য বিশেষভাবে দাবি পেশ করেন অন্যথায় তিনি এই জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে গন রায়কে বাস্তবায়ন করার কথা তুলে ধরেন।সমাপনী বক্তব্যে জুলাইয়ের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ বর্তমান সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। শিক্ষামন্ত্রীর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি আরো বলেন এই সরকারকে আমরা সহযোগিতা করব যদি সরকার সঠিক পথে থাকে। আর যদি সরকার জুলাইয়ের আকাঙ্কাকে ব্যর্থ করার চেষ্টা করে তাহলে তার সমচিন জবাব দেওয়া হবে। সবশেষ সিরাজদিখান উপজেলার এনসিপি আহবায়ক আলী নেওয়াজ উজ্জ্বলকে সিরাজদিখান উপজেলার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং জনগণের কাছে তার জন্য ভোট প্রার্থনা করেন।

Tags:

সম্পর্কিত খবর :