পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালিকাপুর মৃধা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. রুসেল খান (২৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. আমিনুল খানের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুসেল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











