শেয়ার করুন

কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

​২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  
​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।  
​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব এবং কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও পৌর বিএনপির আহবায়ক সাজেদুর রহমান সোহেল তালুকদার সহ অন্যরা।
​আলোচনা সভায় বক্তারা বলেন, চলতি মৌসুমে কালাই উপজেলার ৩ হাজার ৩০০ কৃষককে সরিষা বীজ ও সার দেওয়া হচ্ছে, যা উপজেলায় সর্বোচ্চ বরাদ্দ। অতীতে এ উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৩০০ জনের বেশি কৃষক এ সুবিধা পাননি। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কৃষকরা বরাদ্দকৃত বীজ খাদ্য হিসেবে ব্যবহার না করে জমিতে বপন করে সরকারের প্রধান কর্মসূচিকে সফল করবেন।
​উপজেলা কৃষি বিভাগ জানায়, সরিষা চাষে আগ্রহী প্রকৃত কৃষকদের প্রত্যেকে ১ কেজি করে সরিষা বীজ এবং ২০ কেজি করে সার পাচ্ছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কাচপুরে বাসে আগুন

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাচপুর ঢাকা চট্রগ্রাম মহাসড়কে জয় বাংলা

Scroll to Top