

যারা গণভোট বাতিলের কথা বলছে, তারা কেন জাতীয় নির্বাচন বাতিলের কথা বলছে না—এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার শিশির মনির। তিনি বলেছেন, যদি বাতিল হতে হয়, তাহলে জাতীয় নির্বাচন কেনো নয়? শুধু গণভোট কেনো? মাঝখানে আরও ১৩৫টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক। সোমবার (২ মার্চ) রাতে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রোববার রাতে এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তবে তার সেই বিবৃতিতে ইসরায়েলের নাম এলেও আসেনি যুক্তরাষ্ট্রের নাম। একইসঙ্গে ইরানের পাল্টা হামলাকেও অকার্যকর ও পরিস্থিতি অবনতিকারী বলে মনে করেন তিনি। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি নরসিংদী ও রাজধানীর রামপুরায় ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনা উল্লেখ করে দ্রুত বিচার ও প্রশাসনিক জবাবদিহি দাবি করেন। পোস্টে আমির হামজা লিখেছেন, ‘ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে আমাদের

পিলখানা গণহত্যার পেছনে ভারত এবং আওয়ামী নীলনকশা দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে শহীদ সেনা দিবস উপলক্ষ্যে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাশেদ প্রধান বলেন,

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন ডা. শফিকুর রহমান।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নেতাকর্মীদের নিয়ে বনানী সামরিক কবরস্থানে প্রবেশ করেন। এ সময় দলের অন্যান্য নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক

সম্প্রতি অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ নিয়ে একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে নতুন কমিটি গঠন করেছে। নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব গ্রহণের পরই তিনি দ্রুত কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়,

রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ও তার নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি করেছেন এ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নির্বাচনের পর এনসিপির নেতাকর্মীদের মারধর ও তাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে তিনি এ দাবি করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে হারাগাছ পৌরসভা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর রংপুরে এসে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। বিস্তারিত আসছে…

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি ঠিকানায় খালেদ মুহিউদ্দীনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে রাখার জন্য প্রস্তাব করেছিল জামায়াতে ইসলামী। তবে তার বয়স এবং শারীরিক পরিস্থিতি বিবেচনায় সেটি শেষ পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, ‘আপনি শুনে আশ্চর্য হবেন যখন উপদেষ্টা পরিষদ গঠন হয়, ছাত্ররা আমাদেরকে