সাম্প্রতিক
আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

কুমিল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল লতিফ (৫০)। তিনি ওই গ্রামের গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে। লতিফ ২০২২ সালে আলোচিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন।

স্থানীয়রা জানান, তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। এই বিরোধের জেরে ২০২২ সালের ছয় ডিসেম্বর চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। আবদুল লতিফ ওই মামলার আসামি ছিলেন। তিন দিন আগে তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাতে তিন রাস্তার মোড়ে প্রতিপক্ষের লোকজন লতিফের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিতাস থানার অফিসার ইনচার্জ মো. মমিরুল হক জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলো। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :