সাম্প্রতিক
গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রীগ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী সাতক্ষীরায় পুলিশ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের ভূমি অফিসে নামজারির নামে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে ৭ দিনের কারাদণ্ড আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী মাইকিং করে ছাত্রদলের ওপর আওয়ামী লীগের হামলা: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড রূপালি ইলিশের হাতছানি: নিষেধাজ্ঞা শেষে সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছে মহিপুর-আলীপুরের জেলেরা খাগড়াছড়ির দিঘীনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় ডিবি পুলিশের অভিযান: ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৪ 07-06-2026

গভীর রাতে সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জাফলং সীমান্ত পাহারায় স্থানীয়রা

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শাহ আলম,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::
রাত যখন ১২টা। চারদিকে তখন ঘন অন্ধকারে নিমজ্জিত। পুরো দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন দেশের সীমান্ত সুরক্ষায় একদল বীর পাহারাদার সম্পূর্ণ জাগ্রত। তারা বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)-এর সংগ্রাম ক্যাম্পের জোয়ান। তবে আজকের এই টহলে তারা একা নন; দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের কাঁধে কাঁধ মিলিয়ে পাহারায় নেমেছেন স্থানীয় সাধারণ মানুষও।
সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং সীমান্ত অপরাধ রোধে বিজিবি ও স্থানীয় জনগণের এই যৌথ টহল এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগ্রাম ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকায় শনিবার গভীর রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবির টহল দলের সাথে লাঠি ও টর্চলাইট হাতে যোগ দিয়েছেন স্থানীয় যুব ও প্রবীণ স্বেচ্ছাসেবকরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত সুরক্ষিত থাকলে তাদের ঘরবাড়ি এবং পরিবার নিরাপদ থাকে। বিজিবির এই উদ্যোগে শামিল হতে পেরে তারা গর্বিত। এতে অপরাধীদের তৎপরতা যেমন কমছে, তেমনি সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
সংগ্রাম ক্যাম্পের  বিওপি কমান্ডার শহিদুল আলম জানান, জনসাধারণই আমাদের মূল শক্তি। সীমান্ত রক্ষা কেবল বিজিবির একার দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের কর্তব্য। স্থানীয় জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যৌথ এই নজরদারির কারণে রাতের অন্ধকারে সীমান্ত পারাপার বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে।
ঝড়-বৃষ্টি কিংবা তীব্র শীত-যেকোনো প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দেশমাতৃকার সুরক্ষায় বর্ডারগার্ড বাংলাদেশ সিলেট ব্যটালিয়ান (৪৮ বিজিবি)’র সংগ্রাম ক্যাম্পের এই টহল অব্যাহত থাকবে বলে বিজিবি ও স্থানীয়রা প্রত্যয় ব্যক্ত করেছে। অন্ধকার রাতে টর্চের আলো, বাঁশির শব্দ ও আর বুটের আওয়াজে মুখরিত এই সীমান্ত আজ এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :