সাম্প্রতিক
বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাকিব সভাপতি, অপু সাধারণ সম্পাদক পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খাবারের প্রলোভনে সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর সংশোধনাগারে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ভেকু জব্দ ও ৬টি নিষ্ক্রিয় সুন্দরবনে কোস্টগার্ডের কাছে বিপুল অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জের নিমতলায় এনসিপির পথসভা ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী সাইমুম বানারীপাড়ায় নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ঝিকরগাছা-ছুটিপুর সড়ক ও ড্রেন উন্নয়নকাজের শুভ উদ্বোধন

যশোরের ঝিকরগাছা উপজেলার আওতাধীন ঝিকরগাছা-ছুটিপুর (চৌগাছা) সড়ক ও ড্রেন উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (প্রশাসক) মোছাঃ রনি খাতুন।
‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’ এর আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে কাজ সম্পন্ন করা হবে। প্রথম প্যাকেজে ছুটিপুর (চৌগাছা) রোডে ২.১২৩ কিলোমিটার বিসি (বিটুমিনাস কারপেটিং) সড়ক উন্নয়ন এবং ১.৭২৭ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। দ্বিতীয় প্যাকেজে তবিবর বড় মিস্ত্রি রোডে ০.৪৫৩ কিলোমিটার বিসি সড়ক উন্নয়ন এবং সমপরিমাণ ০.৪৫৩ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণের কাজ করা হবে।
প্রকল্পের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৯ লাখ ৭৩ হাজার ২৩৪ টাকা। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী ১৮ মে ২০২৭ তারিখে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় কারপেটিং সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন নির্মাণ এবং সড়ক বাতি স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স শেখ এন্টারপ্রাইজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঝিকরগাছা পৌরসভা এবং তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পৌরসভার সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার। সার্বিক সহযোগিতা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, উন্নয়নকাজ সম্পন্ন হলে এলাকার যান চলাচল ব্যবস্থা আরও উন্নত হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags:

সম্পর্কিত খবর :