পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়ন ধারা বজায় রাখার লক্ষ্যে জনকল্যাণমুখী কর্মসূচী অব্যহত রাখতে
দুস্ত গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজি বি)
রবিবার (৮ মার্চ) সকাল দশটার দিকে জোনের আওতাধীন দায়িত্বরত এলাকাবাসীর মাঝে এসব ঈদ সামগ্রী এবং অনুদান বিতরণ করা হয়।
এসময় লোগাং জোন কমান্ডার নিজে উপস্থিত থেকে এলাকার ২৮ জন অসহায় দুস্ত ও গরীবদের মাঝে ঈদ সামগ্রী, এক পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন,পূর্ব দমদম এফতেদায়ী মাদ্রাসায় হার্ডওয়ার সামগ্রী- ৪ বান্ডিল ঢেউটিনসহ এক প্রতিবন্ধী শিশুকে আর্থিক অনুদান প্রদান করেন।
লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: রবিউল ইসলাম পিপিএম (সেবা) জানান,সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণরোধের পাশাপাশি বিজিবি জনকল্যাণমূলক কর্মসূচীর অব্যহত রেখেছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।












